রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিএনপি ক্ষমতায় আসলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না: জয়নুল আবেদীন

উচ্চকন্ঠ   25-Mar-2025   44

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেনি। আল্লাহর রহমতে নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় এলে বিচারকদের ওপর কোনো চাপ প্রয়োগ করবে না। সোমবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদীন বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেন। বাংলাদেশ জিয়া পরিবারের জন্য অপেক্ষা করছে। কখন খালেদা জিয়া দেশে আসবেন, কখন তারেক রহমান বাংলাদেশ ফিরে আসবেন। তারেক রহমান এসে দেশের দায়িত্বভার বুঝে নেবেন। অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তৃতায় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ প্রধান ভ‚মিকা পালন করে থাকে। যে দেশের বিচার ব্যবস্থা যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্র তত শক্তিশালী। ফ্যাসিস্ট সরকারের আমলে তারেক রহমানের মামলার বিচার মোমবাতি জ্বালিয়ে হয়েছে। বিচারের নামে প্রহসন হয়েছিল। আমরা দিনের বিচার রাতে দেখতে চাই না। তিনি বলেন, বিচার বিভাগের মেরুদÐ শুধুমাত্র সোজায় নয়, শক্তিশালী হিসেবে দেখতে চাই। যখন বিচার বিভাগ নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করবে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা স্বাধীন, সার্বভৌম ও নিরপেক্ষ বিচার বিভাগ দেখতে চাই। অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার জেলা দায়রা জজ হেলাল উদ্দিন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম ভ‚ইয়া, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী প্রমুখ বক্তব্য দেন। এছাড়া ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার...

Photo

নড়াইলের লোহাগড়ায় বাবা ও ছেলেকে হত্যা, আহত ২, আটক-১

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর...

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের নেতার অবৈধভাবে ভাইবা পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের...

Photo

ঝিনাইদহের গোয়ালপাড়ায় পিতা-পুত্র কুপিয়ে জখম, দুইজনের অবস্থায় সঙ্কটজনক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত