সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হুমকিতে বন্ধ চারশত গরু কোরবানির প্রক্রিয়া

উচ্চকন্ঠ   29-May-2025   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কুচক্রি মহলের হুমকিতে চার শত গরু কোরবানির প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দাতব্য প্রতিষ্ঠান জাহেদী ফাউন্ডেশন। মঙ্গলবার (২৭মে) রাতে প্রতিষ্ঠানের প্যাডে এই বিবৃতি প্রকাশ করা হয়। সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলা জুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। ২০১১ সাল থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল পরিচালিত প্রতিষ্ঠানটি জেলায় ঈদুল ফিতরের আগে প্রায় ৫০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ঈদুল আযহার পরে কোরবানির গোশত বিতরণ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও চার শত গরু কোরবানি প্রক্রিয়া শুরু করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে করে ৫০-৬০ জন লোক হকিস্টিক, রামদা সহ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে এসে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের মালিকের আরেক প্রতিষ্ঠান কিংশুক ব্রিক্সে এসে হুমকি প্রদান করে ডেকোরেটরের কাজ করা কর্মীদের কাজ স্থগিত করতে বলে। জাহেদী ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে প্রতিবছরের ন্যায় এবারও কোরবানির জন্য চার শত গরু কেনা হয়েছে। স্থানীয় কসাইদের সাথেও চুক্তি করা হয়েছে। এখন শহরের গিলাবাড়িয়ার কিংশুক ব্রিক্সে বিতরণের জন্য বাশ দিয়ে কাউন্টার তৈরির কাজ করা হচ্ছিল। এসময় একটি কুচক্রি মহল এসে ত্রাস সৃষ্টি করে। নিরাপত্তা শঙ্কায় কোরবানির প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
তবে কারা হুমকি দিতে গিয়েছিল তাদের ব্রিক্সের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান, কিংশুক ব্রিক্সের কর্মচারী সজীব হোসেন।
জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী তবিবুর রহমান লাবু বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল সন্ত্রাসী রামদা, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে মঙ্গলবার কিংশুক ব্রিক্সে যেয়ে ম্যানেজার ওদুদ এবং আরাপপুরে নবগঙ্গা নদী সংলগ্ন মহুল সাহেবের বিল্ডিংয়ে যেয়ে কেয়ারটেকার মন্টুকে অকথ্য ভাষায় গালাগালি করে ও হুমকি দেয়। তারা সিসিটিভি ক্যামেরাও ভাংচুর করে। তারা সব বন্ধ করতে বলে। নিরাপত্তার কারণে কোরবানির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিক্সের কর্মচারী জীবন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সিসিটিভির ফুটেজ দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান আসাদ আইনের লড়াই থেকে সংসদের প্রত্যাশা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জাতীয় সংসদ...

Photo

শৈলকুপায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ...

Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বহুল...

Photo

বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

এফএনএস:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত