অপরাধ
ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার
উচ্চকন্ঠ 09-Apr-2025 68
এফএনএস: একজনের ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় এবাদুল ইসলাম ফরিদী (৩১) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বরিশালের উজিরপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এবাদুল সাভারের আশুলিয়ায় একটি মসজিদের ইমাম। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিমের করা মামলায় ওই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার ‘পিনাকী-উধফধনযধর চরহধশর’ নামের ফেসবুক পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে লেখা প্রকাশিত হয়। এবাদুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে ওই লেখার কমেন্টস বক্সে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই দিন বিকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম ফেসবুকে বিষয়টি দেখতে পান। এ নিয়ে তিনি গত সোমবার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। এতে এবাদুল ইসলামের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্নসহ জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি, ধর্মীয় অনুভ‚তিতে আঘাত, মানহানিকর তথ্য প্রচার, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির অভিযোগ আনা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মামলার পর গত সোমবার রাতেই অভিযান চালিয়ে উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।
office@ukantho.com