সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে পাওনা টাকা নিয়ে জবাইচেষ্টা, আহত ব্যক্তি উদ্ধার, হামলাকারী আটক

উচ্চকন্ঠ   21-Nov-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে মুস্তাক সর্দার (৬২) নামের এক ব্যক্তিকে জবাই করার চেষ্টার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে খালিশপুর এলাকা থেকে মারুফদহগামী সড়কে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা অনুসন্ধান শুরু করে এবং পাশের একটি কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মুস্তাককে উদ্ধার করে।
তিনি জানান, পাওনা ভাটার টাকা চাওয়ার জেরে কানাইডাঙ্গা গ্রামের মোঃ বাবলু তাকে কৌশলে ডেকে নিয়ে পথিমধ্যে চাকু ও বড় রামদা দিয়ে হত্যা করার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করে বাবলুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনাটি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাবলুকে আমরা আটক করেছি। ভিকটিমের জবানবন্দি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই: সালাহউদ্দিন

এফএনএস : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই...

Photo

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নী জেনারেল পদে দেখতে চান আইনজীবী ও মহেশপুরবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরের গর্ব ও অহংকার ব্যরিস্টার...

Photo

বাংলার মাটিতে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: বিন ইয়ামিন মোল্লা

এফএনএস: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন,...

Photo

প্রাণীদের সেবক সুজিত কুমার বাকি জীবন প্রাণীদের সেবা করতে চায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: উপজেলা ভেটোরনারি হাসপাতাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত