সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

উচ্চকন্ঠ   21-Aug-2025   42

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাবা-মা কেউ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন রাজিয়া খাতুন। সেই থেকে লালন-পালন করছিলেন। পড়াশোনাও করছিল নার্সিং বিষয়ে। কিন্তু গত বুধবার সন্ধ্যায় গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করে শামীমা নাসরিন (২২)। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ার ওয়াফদা রোড এলাকায়। তার এমন মৃত্যু ও চিরকুট ঘিরে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন চলছে।

মৃত্যুর আগে শামিমা চিরকুটে লিখেছেন- এই পৃথিবীতে আমার কেউ নেই। যে ছিলো সে চলে গেছে। আমার আর অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। আমার ইচ্ছের কোন দাম নেই। আমার মৃত্যু জন্য কেউ দায়ী নাহ। আমি ইচ্ছে করেই আমার এই জীবন শেষ করে দিলাম।

শামীমার পালিত মা রাজিয়া খাতুন বলেন, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা পদে চাকুরি করতেন। আড়াই বছর বয়সে ওর মায়ের কাছ থেকে বাড়িতে নিয়ে আসেন শামীমাকে। এরপর কেউ আর তার খোঁজ-খবর নেয়নি। ইতিমধ্যে পালিত মেয়েকে এইচএসসি পাশ করিয়ে নার্সিংয়ে ভর্তি করিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, শহরের ওয়াবদা রোডে তিনতলা বাড়ির নিচতলাতে থাকতো শামীমা। ওইদিন নিচতলায় কেউ না থাকায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্টে মেয়েটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

মেট্রোরেল পিলারের পাশে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের একটি পিলারের পাশে...

Photo

ঝিনাইদহে সার ও বীজ উদ্ধারের ঘটনায় জামায়াত ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, সুরাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ...

Photo

আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে-আল্লাহ এমন মর্যাদা দিয়েছে: শাহজাহান চৌধুরী

এফএনএস:জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫...

Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত