সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীকে বেঁধে বাসায় ডাকাতি

উচ্চকন্ঠ   24-Feb-2026   122

Photo

এফএনএস: জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রোজিনা বেগমকে (৬০) অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গত রাত অনুমানিক ২টার দিকে তার বাসার দরজা ভেঙে মুখে কালো মুখোশ পরে ঘরে প্রবেশ করে ১৮-১৯ বছর বয়সী ৪ ডাকাত। পরে তার এবং তার স্ত্রী রোজিনা বেগমের হাত-পা ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত পান তিনি। পরে তারা চলে গেলে রাত ৩টার দিকে তার স্ত্রী এবং তিনি হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

রাজধানীতে যুবককে জবাই করে হত্যা

এফএনএস: রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় রাকিবুল ইসলাম সানি...

Photo

বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ...

Photo

ঝিনাইদহে শৈলকুপায় বিএনপির মাদক বিরোধী গণজমায়েত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদককে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ...

Photo

ঘোড়শাল ইউনিয়নে জামায়াতে ইসলামির গণসংযোগ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ সদরের ১৪নং ঘোড়শাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত