মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

উচ্চকন্ঠ   23-Feb-2025   53

Photo

এফএনএস: যারা দেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারাই এখন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বুদ্ধিজীবী ও লেখক ফরহাদ মজহার। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের দগরীসার গ্রামে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির (রহ.)-এর ৫৭তম স্মরণোৎসব উপলক্ষে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফরহাদ মজহার বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য। বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য। কিন্তু তরুণদের এই কাজটি করতে দেওয়া হয়নি। ৫ আগস্টের ওপর তরুণদের একটা ইশতেহার বা একটা ঘোষণা দিতে দেওয়া হয়নি। এই অবস্থায়ও তরুণরা বিশৃঙ্খলা না করে ধৈর্যের পরিচয় দিয়েছে। ‘যদি নির্বাচনে যেতেই হয় তাহলে ছাত্ররা দাবি করেছে—আগে গণপরিষদ নির্বাচন করতে দিতে হবে। কারণ, বাংলাদেশের তৃণমূল মানুষের দাবি একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। এই লেখক ও মানবাধিকারকর্মী বলেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না তারাই এখন নির্বাচন করে সরকার গঠন করতে চায়। বিগত আওয়ামী সরকার ১৫ বছর লুটপাট করেছে, এখন তারাও (নির্বাচনের দাবিকারীরা) লুটপাট করতে চায়। যারা তরুণদের কাজ করতে দিচ্ছে না তাদের প্রতি সর্তক থাকতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তারা এবং পরাজিত শক্তি বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

office@ukantho.com


Photo

উত্তর বা দক্ষিণপন্থি নয়, বিএনপি মধ্যপন্থি দল: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপি মধ্যপন্থি দল, দক্ষিণ বা উত্তরপন্থি নয়- এমন মন্তব্য করেছেন...

Photo

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

এফএনএস: কোনও ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অংশ...

Photo

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

Photo

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

এফএনএস: গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত