বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান

উচ্চকন্ঠ   10-May-2025   51

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিভিন্ন গ্রামে বজ্রপাতে মৃত কৃষক পরিবারকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর ভবানীপুর ও একই উপজেলার পশ্চিম বিষয়খালি গ্রামে তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বজ্রপাতে মৃত ওলিয়ার রহমান ও মিরাজুল ইসলামের কবর জিয়ারত করে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ওলিয়ার রহমানের স্ত্রী শিরীনা খাতুন ও মিরাজুল ইসলামের স্ত্রী সোহাগী খাতুনের হাতে তারেক রহমানের মানবিক সহায়তা তুলে দেন। এ সময় কৃষক দলের কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব, মোমিনুর রহমান, ওসমান আলী বিশ্বাস, শফিকুল ইসলাম শফিক, শামসুর রহমান শামস, আব্দুল্লাহ আল নাইম, কবির হোসেন, সোলায়মান হোসেন, মোল্লা হারুনুর রশিদ, ফারুকুল ইসলাম, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, মুন্সী কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপ্পু, আলমগীর হোসেন আলম, মীর ফজলে এলাহী শিমুল, গান্না ইউনিয়নের বিএনপি নেতা ইজ্জত আলী মাস্টার, মহারাজপুর ইউনিয়নের শাহাজান আলী ও আবু সাঈদ প্রমুখো উপস্থিত ছিলেন। পরে ঝিনাইদাস সদর উপজেলার চন্ডিপুর গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন। তিনি বলেন, কৃষকদের নিয়ে জননেতা তারেক রহমানের আলাদা ভাবনা রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে গ্রামের কৃষকদের মুখে যাতে বারো মাস হাসি থাকে তেমন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, বজ্রপাতে নিহত দুইজন কৃষকের মৃত্যুতে হাজারো মাইল দূরে থেকেও জননেতা তারেক রহমান তাদের জন্য ব্যথিত। সেই দৃষ্টিকোণ থেকে তিনি মানবিক সহায়তা হিসেবে দুই কৃষক পরিবারকে সহায়তা করেছেন, যা জীবনের তুলনায় খুবই নগণ্য।

office@ukantho.com


Photo

যশোরে যুবকের গলা কেটে আত্মহত্যার চেষ্টা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় প্রেমঘটিত কারণে হাবিবুর...

Photo

অতিবৃষ্টিতে মহেশপুরে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এবারের অতিবৃষ্টিতে ঝিনাইদহের মহেশপুরের...

Photo

গণতান্ত্রিক উত্তরণে বান কি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশে সহজে গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতিসংঘের সাবেক...

Photo

যশোরে প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৬

এফএনএস: যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত