শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

উত্তরায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

উচ্চকন্ঠ   19-Feb-2025   71

Photo

এফএনএস: রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক নারী ভুক্তভোগী তার ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। বুধবার সকাল সোয়া ৮টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভিক্টর পরিবহন নামে একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এক নারীর ভাষ্যমতে, সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে পাবলিক বাস বেছে নেন। কিন্তু বাসে ওঠার মাত্র দুই মিনিট পরই পরিস্থিতি বদলে যায়। তিনি আরও লিখেন, বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরও ৫-৬ জন যুবক সাধারণ যাত্রীর মতো বাসে উঠে পড়ে। এরপর হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে বলে, সবাই চুপ, যা আছে বের করে দে। মুহূর্তের মধ্যেই তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরিকাঘাতও করে। মাত্র দুই মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা তাদের কাজ সেরে দ্রæত বাস থেকে নেমে যায়। এ ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে হতবাক হয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই নারী বলেন, বাসটি হাউজ বিল্ডিং থেকে আজমপুর বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই ছিনতাইকারীরা বেশ কয়েকজনের মোবাইল, ওয়ালেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রæত মেনে পড়ে। তাদের মধ্যে তিন জনের কাছে ছুরি ছিল। এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মো. শামিম আহমেদ বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি এবং তদন্ত শুরু করেছি। উত্তরায় দিনের বেলায় এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ যাত্রীরা ব্যাপক উদ্বিগ্ন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রæত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জের রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন ডিজি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত-১০

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তারকে...

Photo

ঝিনাইদহে ৮ বছরের কন্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত