রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন ডিজি

উচ্চকন্ঠ   22-Sep-2025   64

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের কৃতি সন্তান শেখ রেজাউদ্দিন আহমেদকে (রেজাউদ্দিন স্টালিন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
ডিজি হিসেবে শেখ রেজাউদ্দিন আহমেদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গণমাধ্যমকে বলেন, এরই মধ‍্যে প্রজ্ঞাপন হয়েছে। উনি জয়েন করেছেন বলে শুনেছি। এখনো শিল্পকলায় আসেননি।
শেখ রেজাউদ্দিন আহমেদের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তিনি মূলত কবি হিসেবে রেজাউদ্দিন স্টালিন নামে পরিচিত।
রেজাউদ্দিন স্টালিন আশির দশকে জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব ছিলেন। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। ২০২২ সালের ইউক্রেনের নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ লাভ করেছেন তিনি।
রেজাউদ্দিন স্টালিন এর আগে নজরুল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

office@ukantho.com


Photo

মোবারকগঞ্জ চিনিকল আকস্মিক পরিদর্শন করলেন এমপি আবু তালিব

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪...

Photo

প্রশাসক ও সচিবকে হুমকী দিলেন বরখাস্তকৃত আওয়ামী চেয়ারম্যান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

Photo

নড়াইলে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উদযাপন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত