রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কুয়াকাটায় আগুনে পুড়েছে ৮ দোকান

উচ্চকন্ঠ   27-Feb-2026   80

Photo

এফএনএস: পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি খাবার হোটেলসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে সীকুইন হোটেলের পাশে তালতলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন-সালমা বেগম (হোটেল তিন কন্যা), নাসির হাওলাদার (বিসমিল্লাহ হোটেল), শহীদ সিকদার (ঝিনুকের দোকান), বেল্লাল হোসেন ও রেজাউল করিম (কাপড়ের দোকান), মিলন (মুদি ও জেনারেটর দোকান) এবং আলমাসের চায়ের দোকান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কাপড় ব্যবসায়ী বেল্লাল হোসেন। তিনি বলেন, ঈদ সামনে রেখে মাত্র দুদিন আগে নতুন মাল তুলেছিলাম। প্রায় সব মালামালই নতুন ছিল। কয়েক লাখ টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো বুঝতে পারছি না। হোটেল মালিক সালমা বেগম বলেন, রমজান উপলক্ষে ব্যবসার প্রস্তুতি নিয়েছিলাম। সব মালামাল দোকানেই ছিল। আগুনে সব পুড়ে গেছে। এখন আমরা একেবারে নিঃস্ব। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। অধিকাংশ দোকান তখন বন্ধ ছিল। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছু মালামাল সরিয়ে নিতে সক্ষম হন। আগুনের সূত্রপাত নিয়ে এলাকায় নানা আলোচনা থাকলেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

office@ukantho.com


Photo

ডিসেম্বরকে টার্গেট করে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

এফএনএস: আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি...

Photo

১৪ বছর পর শাহ্জাহান সিরাজ হত্যা মামলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ পরিবারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবার বিচার না পাওয়ায় ঝিনাইদহের...

Photo

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: শুরু হয়েছে ৩১...

Photo

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

এফএনএস: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত