রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত-১০

উচ্চকন্ঠ   11-Feb-2025   47

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন নামের ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আজ মঙ্গলবার সকালে হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সাথে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ মাহবুবুল আলম মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে এ ঘটনায় মহিনকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন স্বজনরা।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের...

Photo

ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

এফএনএস: রাজধানীতে কৌশলে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া...

Photo

পাবনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে গুলি, দু-পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত

এফএনএস: পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে...

Photo

মসজিদে চুরি করতে যাওয়া যুবককে ধরে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়ে হত্যা

এফএনএস: ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত