মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা সন্তোষজনক নয়: ফখরুল

উচ্চকন্ঠ   16-Apr-2025   51

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস না পাওয়ায় আলোচনা সন্তোষজনক নয়। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের কথা বলে আসছি। সেই বিষয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। ফখরুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, খুব দ্রæত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। সরকারি উদ্যোগে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আমরা সংস্কার প্রস্তাবে মতামত দিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে, বলেন ফখরুল। তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে, আমরা তাতে একমত পোষণ করি। এরপর আমরা নির্বাচনের দিকে যেতে পারি। আর বাকি সংস্কারগুলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার সম্পন্ন করবে। বাকি সংস্কারগুলো যারা নির্বাচিত হয়ে সরকারে আসবেন তারা সম্পন্ন করবেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেট লাইন আমাদের দেন নাই। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। আলোচনায় সন্তুষ্ট কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। এর আগে দুপুর ১২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়। প্রতিনিধিদলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল আহসান মাহমুদ টুকু।

office@ukantho.com


Photo

১৭ বছর পর নিয়োগের রায় পেলেন ২৭তম বিসিএস-এর ১১৩৭ জন

এফএনএস: ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে...

Photo

কালীগঞ্জে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির...

Photo

ঝিনাইদহে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিন এনার্জি...

Photo

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের দ্বিতীয় ধাপে কর্মসূচি ঘোষণা

এফএনএস: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত