শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

উচ্চকন্ঠ   30-Jan-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব চত্ত্বরে জেলা বিএনপি এ আয়োজন করে। অনুষ্ঠানে ড্যাব নেতা ডা. ইব্রাহীম রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে ধানের শীষের ভোট চেয়ে একটি গণমিছিল বের করা হয়।
এর আগে বক্তব্যে বিএনপি নেতা এম এ মজিদ বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের সাধারণ মানুষের প্রিয় নেত্রী এবং এক আপসহীন অভিভাবক। তাঁর বিদায় আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আজ মনে হচ্ছে আমরা আমাদের মাথার ওপরের ছায়া হারিয়ে এতিম হয়ে গেলাম। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদের এই শোক সইবার শক্তি দান করুন।’
তিনি আরও বলেন, ‘১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রহসনের বিচারের তাকে জেলে পাঠিয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা তাকে দেওয়া হয়নি। তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার অপচেষ্টা করা হয়েছিল; সেই নির্যাতনের দায় আওয়ামী লীগ ও শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না।

office@ukantho.com


Photo

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

এফএনএস:নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক...

Photo

ঝিনাইদহে জমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির অভিযোগ জমির মালিকদের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্পের...

Photo

নড়াইলে সাংবাদিক ও পুলিশ সদস্যের বাড়িতে চুরি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল শহরের দুর্গাপুর মহিলা...

Photo

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা ও মাদক সম্রাট সজল মেম্বর পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সভা থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত