মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা ও মাদক সম্রাট সজল মেম্বর পুলিশের হাতে আটক

উচ্চকন্ঠ   24-Aug-2026   203

Photo

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সভা থেকে সজল মেম্বর নামের এক যুবককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, ২৪ আগষ্ট সন্ধ্যায় সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য সজল হোসেন (২৭) একই ইউনিয়নের ভাটপাড়া কদমতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মীদের নিয়ে সভা করছিল। এসময় কালীগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এলাকাবাসী জানায়, আটককৃত সজল মেম্বর কালীগঞ্জের উত্তরাংশের মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা যায। আটককৃত সজল মেম্বর ৫ আগষ্টের পূর্বে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে ত্রাস হিসেবে কুখ্যাত ছিল। উল্লেখ্য, আটককৃত সজল মেম্বর কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও মাদক সম্রাট যুবলীগ নেতা রুবেলের চাচাতো ভাই।
ঘটনার সত্যতা জানার জন্য কালীগঞ্জ থানার ওসি-র মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারের সময় আটক ১০

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

Photo

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

এফএনএস:নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

কালীগঞ্জে মৃত বিএনপি নেতার স্মরনে দোয়া মাহফিল

হাবিবুর রহমান, কালীগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত