শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির

উচ্চকন্ঠ   25-Aug-2025   49

Photo

এফএনএস: নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে ইসির পুনর্গঠনের দাবি জানিয়ে দলটি বলেছে, অন্যথায় এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে তারা। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এসব দাবি তুলে ধরেন। এ সময় দলটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে। আইনিব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সিইসিসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করবো। এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ, উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন। নির্বাচন কমিশনের ভ‚মিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আজকের নির্বাচন কমিশনের যে ভ‚মিকা রেখেছেন, আমরা সেই ভ‚মিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি, এখানে নীরব দর্শকের ভ‚মিকা পালন করেছে। আমরা দেখলাম, পুলিশ আমাদের নেতাকর্মীদের কীভাবে কমিশনে ঢ়ুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় দলের পার্টির অফিস হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ডানপন্থি বা বামপন্থি নয়; বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন চায় এনসিপি।

office@ukantho.com


Photo

মাগুরার সেই শিশুর মৃত্যু: বিচার নিশ্চিতের দাবি রাবির শিক্ষক ফোরামের

এফএনএস: মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ...

Photo

হাদির ওপর হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরাসরি আঘাত: এনসিপি

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী...

Photo

কালীগঞ্জে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল আর্জেন্টিনা ফ্যান ক্লাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শতাধিক শিক্ষার্থীর মাঝে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত