রাজনীতি
ফ্যাসিস্ট হাসিনা খুন করে পালিয়ে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে: ডা: জাহিদ
উচ্চকন্ঠ 02-Jun-2025 27
এফএনএস: সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন করে দেশ থেকে পালিয়ে গেছে। সেখান থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তাড়া করছে। গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশনের পানসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। অর্ন্তবর্তী সরকারের উদ্দেশ্য করে ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দ্রæততার সাথে আগামী দিনে সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সেটি বাস্তবায়ন করুন। যত দ্রæত সম্ভব জনগণের কাছ তাদের মালিকানা ও ভোটের অধিকার ফেরত দিবেন, তত দ্রæত এই দেশের সমস্যার সমাধান হবে। জনগণ আশ^স্ত হবে। আগামীর বাংলাদেশ ৩১ দফার আলোকে বসবাসের উপযোগী সুশাসনের বাংলাদেশ হবে।
তিনি বলেন, গত ১৭ বছর জনগণকে অধিকারহারা করে রেখেছিল কর্তৃত্ববাদী সরকার। জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করার দায়িত্ব আপনাদের। দ্রæততার সাথে যেন হত্যা, গুমের বিচার হয়। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তুলতে হবে। বিএনপি দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে। এ লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। জুলাই-আগস্টে হাজার হাজার লোক শহীদ হয়েছে, আহত হয়েছে। ডা: জাহিদ আরো বলেন, বিএনপি পালায় না। বিএনপি জনগণের দল। জনগণের কষ্টে পাশে থাকে। খুনিদের বিচারের আওতায় আনতে হবে। বিচার শুরু হয়েছে। শুধু তাদের বিচার করলে হবে না, সাগর- রুনির চার্জশিট ১১৮ বার পিছিয়েছে। ৬৪ জন সাংবাদিক হত্যা, ইলিয়াস আলী গুম, উপদেষ্টা সৈয়দা রেজোওয়ানা হাসানের স্বামী গুম, ফরহাদ মাজহার গুমসহ প্রতিটি ঘটনার বিচার করতে হবে। প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদরা আস্তানা গেড়ে আছে। এদের সরাতে হবে। নতুবা দেশে সুশাসন প্রতিষ্ঠা হবেনা। এক স্বৈরাচার পালিয়েছে আরেক কর্তৃত্ববাদী সরকার যেন না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে। সেটি সঠিকভাবে পালন করলে ইতিহাসে আপনাদের নাম থাকবে। আর না পারলে ইতিহাস ক্ষমা করবে না। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
office@ukantho.com