প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতের ১১ বছর পূর্তি, রোগী সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়
উচ্চকন্ঠ 15-Nov-2025 66
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিক দিবস ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ বছর পার হয়ে ১২তম বছরে পদার্পণ করায় শনিবার সকালে কেক কাটা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ আগামিতে ডয়িাবেটিস রোগীদের সেবায় আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের বর্তমান তত্বাবধায়ক কমিটির সদস্য রমজান আলী, ক্যাশিয়ার ইউনুচ আলী, সদস্য আবু জাফর ও সাজ্জাদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন আজীবন সদস্য শামীম সরোয়ার, হাসপাতালের ডাক্তার আলী রেজা তপু, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান। এসময় প্রায় শতাধিক নারী পুরুষের ডায়াবেটিক পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।
office@ukantho.com