সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ

উচ্চকন্ঠ   07-Dec-2025   75

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (৭ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-৪ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
তিনি আগামী জাতীয় নির্বাচনে জনগণের অধিকার পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন—মাওলানা মোঃ ওলিউর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আলিনুর রহমান, মোঃ ঈশা খাঁন, হুসাইন আহম্মেদ। সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন আমীর মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম বেল্টু।
সমাবেশে সভাপতিত্ব করেন— সুন্দরপুর দুর্গাপুর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা জামায়াত আলী। সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে খ্রিষ্টান মিশরীয় চার্চে বিস্তর দূর্ণির্তীর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ কোলা এজি...

Photo

হাসিনা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান...

Photo

জোবায়েদ হত্যার রহস্য উদঘাটন: মাষ্টার মাইন্ড প্রেমিকা বর্ষা

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যা মামলার...

Photo

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত