বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

উচ্চকন্ঠ   22-Oct-2026   14

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বাধন শেখ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সামাজিক মাতব্বর আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সকালে গরুতে জমির ধান খাওয়ার প্রতিবাদ করায় আনু মন্ডলের সমর্থক প্রবাসী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে মারধর করে বকুল বিশ্বাসের লোকজন। এরই জের ধরে আনু মন্ডল ও বকুল বিশ্বাসের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৭ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পরিবারের অজ্ঞতায় সাপের কামড়ে প্রাণ গেলো কিশোরীর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবারের অজ্ঞতায় সাপের কামড়ে...

Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয়, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীর ইতিহাসে...

Photo

খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের...

Photo

কালীগঞ্জে মাছ ধরা জালের দোকানে ক্রেতাদের উপছে পড়া ভিড়

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :চলছে বর্ষার মৌসুম, চারিদিকে থৈথৈ পানি।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত