প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মাছ ধরা জালের দোকানে ক্রেতাদের উপছে পড়া ভিড়
উচ্চকন্ঠ 01-Aug-2025 61
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :চলছে বর্ষার মৌসুম, চারিদিকে থৈথৈ পানি। বর্ষার প্রথম থেকেই একটানা ভারী বর্ষণে তলিয়ে গেছে খাল বিল নদী নালা। পানিতে ডুবে গেছে অসংখ্য পুকুর, মাছের ঘের, বাওড়।
নতুন এ পানিতে পাওয়া যাচ্ছে দেশী এবং চাষের নানা প্রজাতের মাছ।বৃষ্টিতে প্লাবিত বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, মাছ শিকারে ব্যাস্ত সময় পার করছে অনেকেই। কেউবা দলবদ্ধভাবে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করছে আবার কেউবা ব্যবহার করছেন নিষিদ্ধ চায়না জাল।
এরই ধারাবাহিকতায়, কালিগঞ্জসহ বিভিন্ন এলাকার বাজার গুলোর মাছ ধরা জালের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
একজন জাল বিক্রেতা জানান,অন্যান্য বছরের তুলনায় এবার খাল বিল,নদীনালা,মাঠঘাটে প্রচুর পরিমাণে পানি বেড়ে যাওয়ায় এ সমস্ত জায়গায় প্রচুর মাছ ধরা পড়ছে।যার কারণে জালের দোকানে ক্রেতাদের উপছে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তাদের বেচাকেনা অন্যান্য বছরের তুলনায় বেশি।
একজন ক্রেতা জানান,আমি একজন কৃষি শ্রমজীবী, চারিদিকে পানি বেড়ে যাওয়ায় বেকার সময় পার করছি। তাই ঘরে বসে না থেকে মাছ ধরার জন্য জাল কিনতে এসেছি। তিনি আরো জানান, অন্যান্য সময়ের থেকে জালের দাম অনেকটাই বেশি।
বর্ষার এই সময়টা মা মাছের ডিম ছাড়ার জন্য খুবই উপযোগী। তাই এ সময়ে চায়না জালের মত ক্ষতিকর পদ্ধতি ব্যাবহার করে মাছ শিকার না করে মা মাছকে রেনু ছাড়ার সুযোগ দিলে দেশীয় মাছগুলো বিলুপ্ত হবে না। যা পরবর্তীতে দেশীয় অর্থনীতিতে সমৃদ্ধি আনবে।
office@ukantho.com