সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবারের অজ্ঞতায় সাপের কামড়ে প্রাণ গেলো কিশোরীর

উচ্চকন্ঠ   11-Jun-2025   46

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবারের অজ্ঞতায় সাপের কামড়ে প্রাণ গেলো আরও এক কিশোরীর। বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী রাবেয়া খাতুন (১৫) ওই গ্রামের আব্দুল্লাহ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
স্বজনরা জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরে সাপে ছোবল দেয়। প্রথমে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২ টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতাল থেকে আবারো ওঝার কাছে নিতে গেলে পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেফতাহুল জান্নাত বলেন, সকালে অসুস্থ হয়ে পড়লে তারা আমাদের না জানিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে কিশোরীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আবার ফেরত আনলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্র মাছ চাষে সফল উদ্যোক্তা আব্দুল আলিম

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্রমাছ...

Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি...

Photo

চমেকের ছাত্রদল নেতা মহেশপুরের সোহাগ সাড়ে ৬ বছর ধরে গুম! শোকে মৃত্যু বাবার, পথ চেয়ে আছেন বৃদ্ধা মা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত