প্রিয় ঝিনাইদহ
দূর্গা পূজা ভক্তি, আনন্দ ও সম্প্রীতির উৎসব: ডিজে গান ও মদ্যপান পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে
উচ্চকন্ঠ 30-Sep-2025 58
মানিক ঘোষ, কালীগঞ্জ প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভক্তি, আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর মিলনমেলায় পূর্ণ এই সময়। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু মণ্ডপে ডিজে গান ও মদ্যপানের কারণে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশে তৈরি করে উদ্বেগ ও আতঙ্ক।
দুর্গা পূজা কেবল আনন্দের নয়; এটি ভক্তি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। কিন্তু ডিজে গান ও মদ্যপান ভক্তিমূলক পরিবেশকে কলুষিত করছে। বিশেষ করে শিশু, রোগী ও বৃদ্ধরা এতে ভোগান্তিতে পড়ছেন। অসুস্থ রুগীরা ডিজে গানের শব্দে বেশী অসুস্থ হয়ে পড়ে। দূর্গা পূজা কোনো নাচ-গান বা মদ্যপানের উৎসব নয়। ডিজে গান ও মদ্যপান কেবল আতঙ্ক তৈরি করে।
সরকারি ভূষণ হাইস্কুলের সহকারী শিক্ষক মিতালী বিশ্বাস বলেন, দুর্গা পূজা এখন সার্বজনীন উৎসব। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে। তাই পূজাকে মদ্যপান বা ডিজে গানের আতঙ্কের উৎস না বানিয়ে ভক্তি, আনন্দ ও সম্প্রীতির মাধ্যমে উদযাপন করা জরুরি।সকলে মিলে ঠাকুরের কাছে বসে মন খুলে প্রার্থনা করার ব্যবস্থা করি।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কালীগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক বাবু উত্তম কুমার জানান, ডিজে গান ও মদ্যপান বন্ধ করে আমরা দুর্গা পূজাকে মা দুর্গার ভক্তি ও শ্রদ্ধার উৎসব হিসেবে উদযাপন করি। আসুন এবার থেকে সবাই মিলে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই।
উৎসব হোক আনন্দময়, ভক্তিমূলক এবং সম্প্রীতির প্রতীক। ডিজে গান ও মদ্যপানের ছায়া দূরে রেখে আমরা পূজাকে সত্যিকারের ধর্মীয় আনন্দ হিসেবে পালন করি।
office@ukantho.com