বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উচ্চকন্ঠ   13-Oct-2026   17

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

পত্রিকাটির ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। অনুষ্ঠানে সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জ্যেষ্ঠ সাংবাদিক ও এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোরদার বাবলু, একুশে টেলিভিশনের এম রায়হান, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, এসএ টিভির ফয়সল আহমেদ, চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, সদর থানার ওসি (তদন্ত) ব্রজেন কুমার, জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা রিন্টু মিয়া, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান জিকু, দৈনিক কালবেলার শেখ ইমন, সবুজ বাংলা টিভির সুলতান আল এনাম, দৈনিক আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি সালাম হোসেন ও দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টর ইফাজ তানভীর মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তাঁরা আরও বলেন, সমাজের সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন এবং জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি ও সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে অবদান রাখতে হবে।

বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক রানার পত্রিকা সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে পাঠকদের কাছে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

এফএনএস:চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে...

Photo

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

এফএনএস: যারা দেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারাই এখন জাতীয় সংসদ নির্বাচনের...

Photo

আসাম সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর কল্পকাহিনী: প্রেস উইং

এফএনএস: ভারতের দ্য ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত সংবাদকে খাঁটি কল্পকাহিনী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত