রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি: আমির খসরু

উচ্চকন্ঠ   01-Nov-2025   64

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই থেকে তিনটি দলের মতামত বিএনপির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। ঐকমত্য হয়েছে, সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে। তিনি বলেন, এখানে আবার ঐকমত্য কমিশনের নিজস্ব মতামতও আছে। তাদের তো এখানে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি। ঐকমত্য কমিশনে যারা আছেন, তারা নিজ নিজ কাজে ফিরে যান। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শনিবার দুপুরে রাজশাহীতে ‘বিভাগীয় ব্যবসায়ীদের এক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরোনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে এমন একটি গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, যেখানে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে। আমরা ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।ঐকমত্য কমিশনকে আমি বলবো, যারা যে কাজে ছিলেন, তারা সেই কাজে ফিরে যান। বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দেশের মানুষকেই নিতে দিন। এ নির্বাচনকে বিলম্ব করার ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণ তা মেনে নেবে না। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

এফএনএস: নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে যাওয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের...

Photo

কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজে উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা...

Photo

“আঞ্চলিক ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি তার শেকড়”

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি...

Photo

দাবানলে ছারখার লস অ্যাঞ্জেলেস, দূষণের ওপর দায় চাপাচ্ছেন বিজ্ঞানীরা

এফএনএস বিদেশ : দাবানল যত ব্যাপকই হোক না কেন, তাকে একটি প্রাকৃতিক দুর্যোগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত