শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যা, দোকান বন্ধ রেখে বিক্ষোভ

উচ্চকন্ঠ   09-Aug-2025   53

Photo

এফএনএস: মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা ব্যবসায়ী রুবেল হত্যায় জড়িতদের গ্রপ্তারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। স্থানীয় বকস ফার্নিচারের মালিক মতিন বকস বলেন, রুবেল আহমদ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। তার এভাবে মৃত্যু আমাদের জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে। নইলে ব্যবসায়ী সমাজ রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে। এমসিএসের পরিচালক হাসান আহমেদ জাবেদ বলেন, দিন-দুপুরে একজন নিরীহ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা শুধু রুবেলের মৃত্যু নয়, আমাদের সবার জন্য আতঙ্কের। আমরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। কিন্তু এখন নিজের দোকানেই নিরাপদ নই। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। রহমান হার্ডওয়্যারের মালিক শাহরিয়ার মোস্তফা তানিম বলেন, রুবেল আমাদের মতোই একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। তিনি সবার আপনজন ছিলেন। এমন একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা মৌলভীবাজারের ব্যবসায়ী সমাজের জন্য বড় ধাক্কা। আমরা সবাই আতঙ্কে আছি। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে আমাদের ব্যবসা নিরাপদ থাকবে না। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং নামে নিজের দোকানে বসে ছিলেন রুবেল। এসময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের সাংবাদিক ফয়সাল আহমেদের মায়ের ইন্তেকাল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার...

Photo

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন আনবো: রাশেদ খাঁন

হাবিব ওসমান, জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা...

Photo

শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে...

Photo

অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনৈক্যের সুর: মির্জা ফখরুল

এফএনএস: জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত