শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের জাকির হোসেনের ম্যাজিক তেল! পোড়া ক্ষতে কাজ করে জাদুর মতো

উচ্চকন্ঠ   30-Jul-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঘাঘা গ্রামের জাকির হোসেনের তৈরি এক বিশেষ ভেষজ তেল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয়দের ভাষায় এটি যেন এক ম্যাজিক তেল! আগুনে পোড়া কিংবা কেটে যাওয়া ক্ষতে এই তেল ব্যবহার করলে দ্রুত ব্যথা কমে যায় এবং ক্ষতও দ্রুত সেরে ওঠে, এমনই দাবি ব্যবহারকারীদের। দেড় বছর বয়সী শিশু জিহাদ সম্প্রতি একটি দুর্ঘটনায় শরীরে গরম তেল পড়ে মারাত্মকভাবে পুড়ে যায়। ছেলেটির মা রোকসানা জানান, জাকির হোসেনের তেল লাগানোর ২০ মিনিটের মধ্যেই জিহাদের জ্বালা-যন্ত্রণা অনেকটা কমে আসে। এখন তার ক্ষত দ্রুত শুকিয়ে আসছে। আমরা নিজেরাও অবাক হয়েছি।
শুধু জিহাদই নয়, পাশের গ্রামের আরও একটি শিশু জান্নাতুল কয়েক মাস আগে আগুনে পুড়ে গিয়েছিল। তাকেও ওই তেল ব্যবহার করানো হয়। শিশুটির মা ফাতেমা খাতুন বলেন, আমার মেয়ের শরীরে অনেক স্থানে পুড়ে যায়। খুবকান্নাকাটি করছিলো। ওই সময় পাশের বাড়ির এক প্রতিবেশীর কাছে জাকির হোসেনের তেল ছিলো। সকলের পরামর্শে আমি সেই তেল ব্যবহার করি। তেল দেওয়ার ২০/২৫ মিনিটের মধ্যে মেয়ের কান্না থেমে যায়। পরে জাকির হোসেনের কাছে গিয়ে তেল নেওয়ার পর ১ মাসের মধ্যে আমার মেয়ে পোড়া ক্ষত সেড়ে যায়।
এই তেল সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ভাবক জাকির হোসেন। তিনি বলেন, “আমি কয়েক বছর ধরে ভেষজ উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। এই তেলটি তৈরি করতে বিশেষ কিছু গাছের রস, তেল ও ভেষজ উপাদান ব্যবহার করেছি। আল্লাহর রহমতে এটি এখন অনেকের উপকারে আসছে। গ্রামের মানুষ এখন এই তেলকে ম্যাজিক তেল বলেই ডাকছে। কেউ কেউ বলছেন, এটি যেন এক ধরনের অসাধারণ চিকিৎসা।
এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান বলেন, যতই কার্যকর হোক না কেন এটা ব্যবহারের কোন নিয়ম নেই। এটা অবৈধ বলে বিবেচিত।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে...

Photo

চৌগাছায় গরীব গর্ভবতী নারীর সিজারের দায়িত্ব নিলো চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন

শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা উপজেলার সরুপদাহ...

Photo

অপপ্রচার নয় সহযোগিতা চাই: কালীগঞ্জ থানার ওসি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মাদক নির্মূলে অপপ্রচার নয়, গঠনমুলক পরামর্শ...

Photo

কোটচাঁদপুরে একই বাড়ি থেকে ৫টি গরু চুরি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত