রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

চৌগাছায় গরীব গর্ভবতী নারীর সিজারের দায়িত্ব নিলো চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন

উচ্চকন্ঠ   25-Aug-2025   52

Photo

শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা উপজেলার সরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা চাতালের একজন অসহায় গর্ভবতী মায়ের সিজারের যাবতীয় চিকিৎসা খরচের দায়িত্ব নিলো যশোরের চৌগাছার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার সরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা চাতালে নুর মোহাম্মদ ও তার স্ত্রী মোছাঃ সালমা বেগম কাজ করে কোন রকমে দিন পার করেন। আগে তাদের দুইটি সন্তান আছে এই অবস্থায় তাদের সংসার ভালোমতো চলে না তাই সিজারের জন্য কোনো উপায় না থাকায় তারা মানুষের দ্বারে দ্বারে হাতে পেতে বেড়াচ্ছিলেন তখন বিষয়টি চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সলুয়া বাজারের পারিসা বেকারির কর্নধার আব্দুল হামিদের চোখে পড়লে তাৎক্ষণিক তিনি সংগঠনের সকলকে অবগত করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ মোঃ ফয়সাল আহম্মেদ ও কামরুল হোসেনর একটি টিম তাদের চাতালে গিয়ে খোঁজখবর নিয়ে তাদের সিজারের যাবতীয় খরচ বহনের জন্য আশ্বস্ত করে আসেন‌‌। তখন সংগঠনের প্রবাসী সদস্য সহ সকলের সহযোগিতায় অর্থ কালেকশন করে এই কার্যক্রম সম্পন্ন হয়। উল্লেখ্য ২২/০৮/২০২৫ রোজ শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটে চৌগাছার কপোতাক্ষী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তার সফল সিজার করা হয় এবং পুত্র সন্তান হয়। ২৫/০৮/২০২৫ রোজ রবিবার সকাল ১১:৩০ মিনিটে তাদেরকে সুস্থ অবস্থায় রিলিজ দেওয়া হয়। এসময় সংগঠন এর পক্ষ থেকে তাদের বাচ্চার উপহার সামগ্রী তুলে দেয়া হয় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি, মোঃ শাহীন কবির, মোঃ শহিদুল ইসলাম, রাকিব হোসেন, শাহরিয়ার নাফিজ, দীপ্ত বিশ্বাস প্রমুখ। সালমা খাতুন ও তার পরিবার এই সহযোগিতা পেয়ে অনেক খুশি তারা চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন যেন এভাবেই সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এবং আরো এগিয়ে যায় এই দোয়া কামনা করেন।

office@ukantho.com


Photo

পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে- চাঁদা চেয়ে ৫ বাড়িতে চিঠি

এফএনএস: নাটোরের লালপুরে বাকনাই গ্রামের পালপাড়ায় চাঁদা দাবি করে ৫টি...

Photo

আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

প্রবাসীর মৃত্যুদেহ পৌঁছালো হরিণাকুণ্ডুর নিজবাড়িতে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা...

Photo

ঝিনাইদহে জাকজমকপুর্ণ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে ঢাকার সিংগাপুর ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনে পর্দা নামল ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত