মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   14-Oct-2025   90

Photo

এফএনএস: যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের সংকট তত তাড়াতাড়ি কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মহাসচিব বলেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাস্টিটদের কবলে পড়া যাবে না। আমরা আর ফ্যাসিস্ট দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণতন্ত্র ফিরে এসেছে। অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন। মিথ্যা মামলায় জেলে গেছেন। এখন মুক্তভাবে নিশ্বাস নিতে পারি। নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ওটিপি সমস্যায় সারা দেশে এনআইডি সেবা বন্ধ

এফএনএস: সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে...

Photo

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০তম বার্ষিকী...

Photo

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ...

Photo

শৈলকুপার কৃতী সন্তান, সাবেক ছাত্রদলনেতা, সাব-রেজিস্ট্রার মামুন বাবর মিরোজের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার কৃতি সন্তান, ইসলামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত