মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   15-Jul-2026   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মর্ডান সার্জিক্যাল ক্লিনিক ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা না করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানার মুখোমুখি হয়।
একই অভিযানে কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে যথাযথ নিয়মে রিএজেন্ট সংরক্ষণ না করা এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধ, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রচলিত আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

হাসিনা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান...

Photo

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলো বাংলাদেশ

এফএনএস: বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব...

Photo

এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ও আদেশ ১৯ জুন

এফএনএস: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত