শনিবার | ৬ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

উচ্চকন্ঠ   05-Jan-2025   39

Photo

ইকরামুর রহমান হিরন, বেনাপোল প্রতিনিধি:
সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারি রবিবার বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখন গণমাধ্যমকর্মীরা নীতি, নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করছে তখন এ ধরনের হামলার ঘটনার ঘটনা আমাদেরকে হতবাক করে দিয়েছে। সত্য, ন্যায়, ব্স্তূনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশ করতে গিয়ে সারাদেশে সাংবাদিকরা আগেও হামলা- মামলার শিকার হয়েছে এবং এখনকার পরিবর্তিত পরিস্থিতিতেও একই ধরনের ঘটনা ঘটে চলেছে। আগামী ৩ দিনের মধ্যে সাংবাদিক হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার করা না হলে সীমান্তশহর বেনাপোল থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন একুশে টিভির বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, এখন টিভি ও দৈনিক জনকন্ঠের আবুল হোসেন, আনন্দ টিভির আয়ুব হোসেন পক্ষী, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, গ্লোবাল টিভির রাসেল ইসলাম, এসটিভির তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম, দৈনিক একুশে সংবাদের বেনাপোল প্রতিনিধি মোঃ খসরুনোমান সংগ্রাম, প্রতিদিনের কথার আনিছুর রহমান,ভোরের ডাকের আশানুর রহমান আশা,যায়যায়দিনের জি এম আশরাফ, দৈনিক জন্মভূমির আবুল বাশার, দৈনিক কালান্তরের কামাল উদ্দীন বিশ্বাস,দৈনিক দিনকালের মতিয়ার রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের মনির হোসেন,নাগরিক টেলিভিশনের ওসমান গণি ,দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপন,দৈনিক আমার সময়ের রাশেদুজ্জামান রাসেল, দৈনিক গ্রামের কন্ঠের জাহিদ হাসান,দৈনিক রানারের আরিফুজ্জামান,দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ, মাতৃছায়ার সুমন হুসাইন,এশিয়ান টেলিভিশনের সেলিম আহম্মেদ,দৈনিক কাগজের জাকির হোসেন,দৈনিক প্রতিদিনের কন্ঠের আসাদুর রহমান আসাদ,শাহরিয়ার হুসাইন মুন, দৈনিক রুপান্তরের শাহনেওয়াজ স্বপন,দৈনিক সংবাদের লোকমান হোসেন রাসেল, চ্যানেল এসের জসিম উদ্দীন, দৈনিক সমাচারের আকাশ হোসেন সাগর, দৈনিক প্রজন্ম একাত্তরের ইকরামুল হোসেন,দ্যা মেইল বিডির এবিএস রনি, কলকাতা প্রাইম টাইমের মোঃ জাহিরুল মিলন, দৈনিক নাগরিক ভাবনার সাইবুর রহমান সুমন, দৈনিক আশার আলোর আসাদুজ্জামান আশা, কলকাতা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান রুবেল,চিত্র সাংবাদিক দৈনিক স্পন্দনের শাহাবুদ্দিন আহম্মেদ, দৈনিক প্রভাত ফেরীর মেহেদি মোল্লা, দৈনিক গ্রামের কন্ঠের মোঃ আব্দুল্লাহ, দৈনিক নওয়াপাড়ার জয়নাল আবেদিন, দৈনিক সমাজের কথার আতাউর রহমান,বাংলাদেশ বুলেটিনের রবিউল ইসলাম,দৈনিক শেষ সংবাদের মিলন কবির,দৈনিক স্বাধীন ভোরের জাকির হোসেন,দৈনিক তৃতীয়মাত্রার রায়হান ছিদ্দিকী, বাংলা নিউজ টুয়েন্টিফোরের জিসান আহম্মেদ রাব্বি,দৈনিক সমাজের চোখের মারুফ ইসলাম, তরঙ্গ নিউজ ডট কমের নাজিম উদ্দীন জনি, দৈনিক ক্রাইম তালাশের শরিফুল ইসলাম,দৈনিক প্রভাতফেরির শেখ মাসুদুর রহমান , দৈনিক বিশ্ব মানচিত্রের নূরে হাবিব, দৈনিক কালের বিবর্তনের সাহিদুল ইসলাম শাহীন,দৈনিক প্রথম ভোরের সেলিম রেজা তাজ,দৈনিক দেশ বর্তমানের সোহাগ হোসেন,আনন্দ টিভির ক্যামেরাম্যান সংগ্রাম হোসেন বাবু,সময় টিভির ক্যামেরাম্যান প্রিন্স শাওন আহম্মেদ,দৈনিক আলোকিত সকালের কুরবান গাজী , মোস্তাফিজুর রহমান মারুফ, ইকবাল আমিন, টিটু মিলন, সাহিদ আতিকুজ্জামান রিমু, জমির হোসেন,রাকিব উদ্দীন,ইবাদুল্লাহ ইবাদত,আবু সাইদ শান্ত,রানা আহমেদ,কামাল হোসেন।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইলে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

office@ukantho.com


Photo

সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান...

Photo

ঝিনাইদহ সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগের আহবায়ক ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও...

Photo

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

এফএনএস: নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারের ডিলারশীপ বাতিল এবং সার সিন্ডিকেটের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত