শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, সেরা মাঠকর্মী ও কর্মকর্তাদের সম্মাননা প্রদান

উচ্চকন্ঠ   12-Jul-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মাহবুবা আক্তার।আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ তরুণ সমাজই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, “তরুণরা ফিরলে বাংলাদেশ ফিরবে।” তাই তরুণদের মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রেখে তাদের সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী এবং অফিস প্রধানদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

office@ukantho.com


Photo

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

এফএনএস: সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে...

Photo

পাবনায় চোর ধরতে গিয়ে যুবক নিহত

এফএনএস: পাবনার আটঘরিয়ায় চোরদের হামলায় আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত...

Photo

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

এফএনএস: দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে...

Photo

হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার বিকালে হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত