প্রিয় ঝিনাইদহ
যুবকরাই পারে দেশের চিত্র পাল্টে দিতে: হামিদুল ইসলাম হামিদ
উচ্চকন্ঠ 22-Oct-2025 105
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদ বলেছেন, যুব শক্তিই দেশের উন্নয়ন, অগ্রগতিকে ধারণ করতে পারে, যুবকরাই পারে দেশের চিত্রকে পাল্টে দিতে। তাইতো প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল গঠন করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রশিক্ষিত যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে। জননেতা তারেক রহমানও পিতার রেখে যাওয়া পথেই যুবশক্তিকে কাজে লাগাতে সচেষ্ট। তাই যুবদলকে তারেক রহমানের নির্দেশিত পথে চলতে হবে। ২২ অক্টোবর বুধবার বিকেলে স্থানীয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি উপরোক্ত কথা বলেন। পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্যা। বক্তব্য রাখেন উপাজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন লস্কর প্রমুখ।
সমাবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আগামী ২৯ অক্টোবর নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে সমাবেশ শেষে এক বিশাল র্যালী শহর প্রদক্ষিণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমাবেশ ও র্যালী সফলের জন্য যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ।
office@ukantho.com