সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-Apr-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে ঝিনাইদহে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, স্থানীয় সরকারের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা।
এ সময় প্রকল্পের জেলা ম্যানেজার রহিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী এবং প্রোগ্রাম ও ফিন্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় ঝিনাইদহ জেলার ৬৭টি ইউনিয়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি তুলে ধরা হয় এবং তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের আউটরিচ কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক প্রচার-প্রচারণা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

office@ukantho.com


Photo

রামপুরায় বাসায় ঢুকে চারজনের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

এফএনএস: রাজধানীর পূর্ব রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালের পেছনের...

Photo

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় জামায়াতের নিন্দা

এফএনএস: গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরায়েলের ন্যক্কারজনক...

Photo

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আবেদ গ্রেপ্তার

কাজী আতিকুল ইসলাম, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় ১ হাজার...

Photo

রাঙামাটিতে টিসিবির কার্ড ছাড়া পণ্য পাচ্ছেন সাধারণ মানুষ

এফএনএস: রমজান উপলক্ষে টিসিবির কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই চার ধরনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত