শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে অর্থ দণ্ড

উচ্চকন্ঠ   19-Mar-2026   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও চারজনকে অর্থ দণ্ড করা হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চারজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি ও আশপাশের অবকাঠামো হুমকির মুখে পড়ে। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেবো: সারজিস

এফএনএস: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপিকে...

Photo

রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, তার মেয়ে সায়মা...

Photo

মেহেরপুরে হাতবোমা ও কাফনের কাপড় রেখে চাঁদা দাবি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও আতঙ্ক ছড়িয়েছে হাতবোমা, কাফনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত