বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

উচ্চকন্ঠ   04-Sep-2025   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। সেসময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ঔষধ দেওয়া হয়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেসহ বিভিন্ন হাসপাতালের ৪ জন চিকিৎসক সেবা প্রদাণ করেন। বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়ে সস্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।

office@ukantho.com


Photo

গার্মেন্টস শিল্পে অস্থিরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এফএনএস: অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা...

Photo

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক...

Photo

তনু হত্যা মামলায় নতুন মোড়, ১০ বছর পরে প্রথম গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

Photo

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ঢাবি ছাত্রীর মৃত্যু

এফএনএস: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত