মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালিয়াট ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   08-Dec-2025   66

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কালিগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, চার চার বারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টু সাহেবের সহধর্মিনী ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং বিএনপির চলমান আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে তিন বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিল নিষ্ঠুর বাবা-মা

শিপলু জামান, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে হাড়হিম করা এক নৃশংস ঘটনার...

Photo

মেঘনার সহযোগী দেওয়ান সমির পাঁচ দিনের রিমান্ডে

এফএনএস: সুন্দরী মেয়েদের মাধ্যমে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে...

Photo

৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ৫ আগস্টের...

Photo

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত