বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   15-Sep-2025   66

Photo

এফএনএস: নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত আনুমানিক দেড়টায় রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুরসহ অন্যান্য পুলিশ সদস্যরা। নিহত মানিক মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। তখন আড়িয়াল খাঁ নদের পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে কেউ জানাতে পারেনি। নিহতের ভাই আরিফ মিয়া বলেন, মানিক মিয়া প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি চলে আসতো। গত রোববার ১০টা পেরিয়ে গেলেও বাড়ি আসেনি। তার নাম্বারে অনেকবার ফোন করা হয়েছে কিন্তু রিসিভ করেনি। পরে রাত দেড়টার সময় রাস্তায় গিয়ে দেখি গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তার গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনোকিছু জানা যায়নি।

office@ukantho.com


Photo

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পেটালেন সন্তানরা

এফএনএস: জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে খ্রিষ্টান মিশরীয় চার্চে বিস্তর দূর্ণির্তীর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ কোলা এজি...

Photo

নোয়াখালীতে মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রকে গলা কেটে হত্যা

এফএনএস: নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে...

Photo

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন- শেখ হাসিনাকে আসিফ নজরুল

এফএনএস: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত