সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নোয়াখালীতে মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   27-Oct-2025   73

Photo

এফএনএস: নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত আরেক ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম। তিনি জানান, গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম নাজিম উদ্দিন (১৩)। সে উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্লার ছেলে। অপরদিকে, অভিযুক্ত আবু সায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে নাজিম ২২ পারা ও সায়েদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে। গত ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু সায়েদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন। কিন্তু এ ঘটনার জের ধরে নাজিমের ওপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে ৩শ টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে সায়েদ। প্রতিদিনের মতো গত রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে ছিলেন ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক। রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগোচরে সায়েদ ঘুম থেকে উঠে ঘুমন্ত নাজিমের গলা কাটে। ওই সময় নাজিমের গলার গোঙরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র ও শিক্ষকরা ঘুম থেকে জেগে উঠে এ ঘটনা দেখতে পান। সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। টুপি পরা নিয়ে দুই ছাত্রের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হত্যাকান্ড ঘটে। লাশের সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অনুষ্ঠিত হলো চাকরীর মেলা, শতশত চাকুরী প্রত্যশীদের ভীড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কারিগরী ও তথ্যপ্রযুক্তি...

Photo

রাজধানীর বিজয়নগরে জাপা কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ...

Photo

কালীগঞ্জে হাজার হাজার নেতা কর্মীর অংশ গ্রহণে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১দফা কর্মসূচী গ্রামে...

Photo

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা সরাসরি কুরআনের সাথে সাংঘর্ষিক: বাতিলের দাবি খেলাফত মজলিসের

এফএনএস: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নারীবিষয়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত