শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা আহত

উচ্চকন্ঠ   16-Feb-2026   105

Photo

এফএনএস:দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির। একইসঙ্গে আহত হয়েছেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। দুজনকেই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত রোববাররাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাছির পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে, আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে। আহতদের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ডে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল অপরিচিত হামলাকারী অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজনের দুই পায়ে গুরুতর জখম অবস্থা এসেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের বন্দুকে ব্যবসায়ির আত্মহত্যা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম(...

Photo

কালীগঞ্জে মুয়াজ্জিনকে হত্যার চেষ্টা করেছে খুনের আসামী যুবলীগনেতা সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মেহেদী হত্যার এজাহারভুক্ত...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগে অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি

এফএনএস: বাংলাদেশে গত বছর ক্ষমতার পটপরিবর্তনকে ঘিরে কিছু অডিও এবং ভিডিও...

Photo

কালীগঞ্জে কোটি টাকার ব্লক রাস্তা ধোসে বাড়ছে চলাচলের ঝুকি

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা এলাকায় ব্লক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত