রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কোটি টাকার ব্লক রাস্তা ধোসে বাড়ছে চলাচলের ঝুকি

উচ্চকন্ঠ   21-Jun-2026   39

Photo

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা এলাকায় ব্লক দিয়ে রাস্তা একর পর এক সংস্কার করার পর আবারও ধোসে পড়ে চলাচলে বিঘ্নিত হয়ে পড়েছে।সংস্কার কাজটি ও দায়সারা ভাবে করেছে।রাস্তার এ কাজটি ।তি নিম্নমানের হওয়ার অভিযোগ উঠেছে।যে কারনে রাস্তা নির্মানের ২৬ মাস যেতে না যেতেই রাস্তার ব্লক উঠে ধোসে পড়ছে।এ রাস্তা দিয়ে জনসাধারনের চলাচলে মারাত্নক ঝুকি হয়ে দাড়িয়েছে। কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান পৌরসভার অফিসের যোগসাজশে নিম্নমানের ইউনি ব্লকসহ নির্মাণ সামগ্রী দিয়ে অনিয়ম করে কাজ করা হয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ার ৬ মাসের মাথায় ব্লক সরে গিয়ে চলাচলে অনুপয়োগি হয়ে পড়ছিল,পরে মেরামত করে দিলে কিছুটা চলাচলের উপযোগি হয়। কিন্তু পরবর্তিতে প্রবল বর্ষার পানিতে রাস্তার পাশ ধসে পড়েছিল ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে।কিন্তু আবার ও ব্লক ধসে পড়ছে নতুন করে।
কালীগঞ্জ ফুট গোডাউনের সামনে থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ব্লক সড়কের ব্যায় হয়েছে প্রায় কোটি টাকা।জনসাধারণ দুর্ভোগ থেকে রক্ষা করতে ও আধুনিক রাস্তা নির্মাণে এক কিলোমিটার ইউনি ব্লকের রাস্তা নির্মাণের জন্য ২০২৩ সালে বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভা টেন্ডার আহবান করে।টেন্ডার আহানের পর কাজটি পান ঝিনাইদহের ব্যাপারিপাড়া হান্নান- মিঠু ঠিকাদার প্রতিষ্ঠান।কিন্তু কাজটি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতা কাজটি নিয়ে অতি নিম্নমানের মালামাল ও সিডিউল মোতাবেক না করে ব্যাপক অনিয়ম করেন। প্রভাবশালী ছাত্রলীগনেতা ছিল কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আশরাফের ব্যবসায়িক পাটনার। ঠিকাদার কাজটি শুরু করেন ২৪.৮.২৩ তারিখে এবং শেষ করেন ২৩.২.২৪ তারিখে। তন্মধ্যে রাস্তাটিতে ব্লক উঠে যচ্ছে ও সরে যাচ্ছে। এ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার কারণে অল্পদিনেই ব্লক উঠে গিয়ে রাস্তা ভেঙ্গে যাচ্ছে।চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষার কারনে রাস্তাটি আর ও বেশি হারে ধরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ রাস্তা দিয়ে কালীগঞ্জ সরকারি হাসপাতাল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলের সড়ক ও দিন রাত সর্বসময় ব্যাস্ততম সড়ক। এ রাস্তার প্রাক্কলন ব্যয় ধরা হয় ৯৩ লক্ষ ৬৭ হাজার ১৭৩ টাকা।
এ রাস্তা এক সময় চলাচলে জনসাধারনের মারাত্নক দূভোগ ছিল পরবর্তীতে দুর্ভোগ থেকে রক্ষা করতে ও আধুনিক রাস্তা নির্মাণে ১ কিলোমিটার ইউনি ব্লকের রাস্তা নির্মাণের জন্য টেন্ডার আহবান করে রাস্তা নির্মান করা হয়।নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দারা জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করেছে। রাস্তার দুই পাশে রেজিং ব্লক, রাস্তার ইউনি ব্লক গুলো নিম্নমানের। আবার রাস্তার মাঝে মাঝে ভাঙা ইউনি ব্লক দিয়েছে। রাস্তায় ইউনি ব্লক দেওয়ার পর রাস্তার দুই সাইডে ফাঁকা রাখা হয়েছে। সেখানে সামান্য পরিমাণ সিমেন্ট ও বালির ঢালাই দেওয়া হয়নি। এছাড়া রেজিংয়ের দুই পাশে অনেক স্থানে মাটি দেওয়া হয়নি। স্থানীয় লোকজন কাজের এসব অনিয়মের বিষয়ে বার বার ঠিকাদারের লোকজনকে বললেও তারা কোনো কর্ণপাত না করে কাজ করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাছান কে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

office@ukantho.com


Photo

৪ অক্টোবর কালীগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের...

Photo

শৈলকুপায় পিত্তথলি অপারেশন করতে গিয়ে চিকিৎসকের বিরুদ্ধে নাড়ি কাটার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক প্রাইভেট হাসপাতালে...

Photo

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ মেয়ে শিশুর মৃত্যু

এফএনএস: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার...

Photo

মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা: মা বাবাসহ গ্রেপ্তার ৩

এফএনএস: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত