বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফেনীতে বিজয় র‌্যালিতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

উচ্চকন্ঠ   05-Aug-2025   48

Photo

এফএনএস: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিজয় র‌্যালিতে বিএনপির দুইপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দাগনভ‚ঞা পৌর শহরের জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে পৌঁছালো প্রতিপক্ষরা হামলা করে। এসময় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হয়। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, হামলায় অংশ নেয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত ফটিক।পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচি করছি। এসময় তারা মিছিল থেকে আমাদের কটাক্ষ করে। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে আমরা তা নিভৃত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগ সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। দাগনভূঞা থানা ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিজয় র‌্যালিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক নিবৃত করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

office@ukantho.com


Photo

নড়াইলের কালিয়ায় দুটি ড্রিংকিং ওয়াটার প্লান্টকে ৪০ হাজার টাকা জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং...

Photo

বাংলাদেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনা রয়েছে, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

এফএনএস: বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনার...

Photo

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিক মালিকের বেপরোয়া মাদক ও নারী ব্যবসা: চাঁদা দাবীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর শরীফ...

Photo

বিষয়খালী বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ঝিনাইদহ-৪ আসনের ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত