সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু

উচ্চকন্ঠ   19-Jun-2025   37

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ’দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা।
বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ এস এম আতিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সেলিম রেজা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ৫ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে মেলায়। আগামী ২১ জুন শেষ হবে এ মেলা। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টোল আদায়কারীর হাতে শিবির নেতা আহত

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত টোল আদায় ও লাটা চালককে মারধরের প্রতিবাদ...

Photo

যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা: স্ত্রী নিহত, স্বামী আহত

এফএনএস: যশোরের শার্শায় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

Photo

১৫০ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড-ডে মিল চালু হবে

এফএনএস: দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড-ডে মিল...

Photo

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত