সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হুটহাট করে জামিন দেবেন না: বিচারকদের আসিফ নজরুল

উচ্চকন্ঠ   11-Feb-2025   60

Photo

এফএনএস: যখন পুলিশ ও আদালতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ এমনিতেই কমে যাবে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় বিচারকদের হুটহাট করে জামিন না দেওয়ার আহŸানও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আসিফ নজরুল বলেন, আমরা এখন একটা চ্যালেঞ্জিং সময়ে বাস করছি, যে সময় বাংলাদেশের ইতিহাস অবিনাশ হয়েছে। পৃথিবীর বহু দেশে এমন কখনোই দেখি নাই। আপনারা কয়েক সপ্তাহের মধ্যেই সহস্র হত্যাকান্ড দেখেছেন। হাজার হাজার তরুণ-ছাত্রের অঙ্গহানির ঘটনা দেখেছেন। নিশ্চয়ই অনেকে অনেক ফুটেজ দেখেছেন। দেখলে মনে হয় যেন গাজা স্ট্রিকের মত ইসরায়েলি বাহিনী হত্যা করছে। একটা ভিডিও গেম খেলা হচ্ছে। তিনি বলেন, আমরা এমন সময় কখনো পাই নাই, যখন বাংলাদেশে ১৫টা বছর ফ্যাসিস্টের শাসন ছিল। আমরা এ রকম সময় কখনো পাই নাই যেখানে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোর এরোসন (ক্ষতিগ্রস্ত) হয়েছে। এ সময় বিচারপতিদের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, আমাদের যারা জজ (বিচারক) আছেন তাদের কাছে অনুরোধ আপনারা যে বিগার পিকচার অফ এটা মাথায় রাখবেন। আপনারা হুট হাট করে জামিন দেবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আবার যিনি জামিনের যোগ্য গত আমলের মত তাকেও জামিন থেকে বঞ্চিত করবেন না। ওভার অল যে সিচুয়েশন সেটা মাথার মধ্যে রাখবেন। আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি জানিয়ে তিনি বলেন, পুলিশ ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনেন, জুলাই গণহত্যা মামলার আসামি সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে এই আসামিগুলো বেরিয়ে একটা বিচার প্রক্রিয়াকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এখানে আপনাদের রিলাক্স হওয়ার কোনো সুযোগ নাই, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যারা এখানে প্রসিডিউটর আছেন আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা হচ্ছেন সরকার। ডিসিদের উদ্দেশে তিনি বলেন, এখানে ডিসি যারা রয়েছেন আপনারা জেলা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান। প্রসিকিউটের সঙ্গেও আপনাদের যোগাযোগ থাকে। এই চারটা প্রতিষ্ঠান যদি সমন্বয়ের করে একসঙ্গে কাজ করে তাহলে বর্তমান চ্যালেঞ্জিংটা আরও সাকসেসফুল মোকাবিলা করতে পারবো। আমাদের এখানে গণহত্যা হয়েছে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। ১৫ বছর গুম হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকান্ড হয়েছে, অরাজকতা হয়েছে, এগুলো বানানো কথা না। আপনারা প্রত্যেকে জানেন। নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। আসিফ নজরুল বলেন, যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ-আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবোক্রেসি বা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি সোচ্চার হই, এটাকে ভয়াবহ জিনিস মনে করি কিন্তু যখন পুলিশ, কোর্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আরও কমে যাবে। দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ দেখতে চাই রাষ্ট্র। সে ক্ষেত্রে সবাই আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন। সবাই রাষ্ট্রের কর্মচারী, একটা পরিবারের সদস্য সেই বিষয়টা মাথায় রেখে একজন আরেকজনকে সহায়তা করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ প্রমুখ।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

এফএনএস:সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায়...

Photo

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক হয়নি কেউ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

ভাতিজার সঙ্গে গৃহবধূ নিখোঁজ: মায়ের জন্য কান্নায় ভাসছে ৫ বছরের শিশুকন্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত