মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   08-Jul-2025   87

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণের দায়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর অজিত কুমার ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পচা ও বাসি মিষ্টি রাখার দায়ে আলম মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা, একই অপরাধে সাতক্ষীরা আদী ঘোষ ডেয়ারির বর্তমান প্রোপ্রাইটর ববিতা রানী ঘোষকে ৭ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সুশান্ত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আসল ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সমর কুমার ঘোষকে ৫ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আসিক-সিয়াম ফল ভান্ডারের প্রোপ্রাইটর শরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের অভিযোগ, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং একাধিকবার জরিমানা করা হলেও তিনি তা পরোয়া না করে একই কাজ চালিয়ে যান।
অভিযানকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

office@ukantho.com


Photo

ফরিদপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর...

Photo

জুলাই অভ্যুত্থানকে তথাকথিত বলে ধৃষ্টতা দেখানো আদালত অবমাননার শামিল: চিফ প্রসিকিউটর

এফএনএস: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে সো-কল্ড বা তথাকথিত বলে ধৃষ্টতা...

Photo

জোবায়েদ হত্যার রহস্য উদঘাটন: মাষ্টার মাইন্ড প্রেমিকা বর্ষা

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যা মামলার...

Photo

ঝিনাইদহে মগের মুল্লুক হোটেলসহ তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত