মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের ৫ সদস্য আটক

উচ্চকন্ঠ   10-Nov-2025   99

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন সময় সংঘটিত চুরির সঙ্গে জড়িত একটি চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
৮ নভেম্বর শনিবার ২০২৫ গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের আতিয়ার রহমানের বাড়ির উঠান থেকে গত ৩১ অক্টোবর রাতে তার ইজিবাইকটি চুরি হয়। ইজিবাইকটির মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। ভুক্তভোগী আতিয়ার রহমান জানান সেদিন রাতে তিনি তার কলাপাতা রঙের ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন বাইকটি নেই।পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহায়তায়। খোঁজাখুঁজির পর জানতে পারেন চোরচক্রটি ইজিবাইকটি কোটচাঁদপুরের বলরামপুর গ্রামের ইউসুফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছে।
খবর পেয়ে তিনি এলাকাবাসীসহ কোটচাঁদপুরের আখ সেন্টারের সামনে একটি গ্যারেজে গিয়ে রঙ ও বডি পরিবর্তনের কাজ চলমান অবস্থায় ইজিবাইকটি দেখতে পান। পরে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের ইউসুফ আলী, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জুয়েল রানা, মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের দুখু মিয়া ও আসমাউল নামে দুজন সহ চোরচক্রের মোট পাঁচ সদস্যকে গ্রেফতার করে ।
এ ঘটনায় মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় ইজিবাইক মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে বিক্রি করত।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

জালিয়াতি মামলায় শৈলকূপার সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের কারাদন্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রতারণা মামলায় ঝিনাইদহের...

Photo

শৈলকুপায় ৮০টি হিন্দু পরিবারের জামায়াতে যোগদান; হিন্দু নেতার অস্বীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর...

Photo

কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে...

Photo

নারীদের বিনোদনমূলক কর্মকান্ডে বাধা: গভীর উদ্বেগ জানিয়েছে সরকার

এফএনএস: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের বিনোদনমূলক কর্মকান্ডে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত