রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

উচ্চকন্ঠ   14-Jul-2025   48

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকালে নড়াইল চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে জেলা শহরে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান।
মিছিল থেকে তারা স্লোগান দেয়: 'দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাকো বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে।'
এসময় বক্তারা সাম্প্রতীক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রুত পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুশিয়ারি প্রদান করেন।
বক্তারা যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।

office@ukantho.com


Photo

বিএনপির দুই গ্রæপে সংঘর্ষ, আহত ১০

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি...

Photo

যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত...

Photo

উত্তরায় হামলার শিকার সে নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন, দাবি আরেক নারীর

এফএনএস: রাজধানীর উত্তরায় গত সোমবার রাতে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে...

Photo

লালমনিরহাটে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিলেন বিএনপির নেতারা

এফএনএস: লালমনিরহাটের পাটগ্রাম থানা ঘেরাও করে ভাঙচুর, হামলা, আসামি কেড়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত