অপরাধ
পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
উচ্চকন্ঠ 02-Aug-2026 26
এফএনএস: পাবনার ঈশ^রদী উপজেলার বহরপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাসুদ রানা উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের মামা হন। তাদের বাড়ি পাশাপাশি। এছাড়া শিশুটি অভিযুক্তের মেয়ের কাছে প্রাইভেট পড়ত। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিশুটিকে চকলেটসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিশটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা শিশুটি পরিবারকে জানালে গত শনিবার সন্ধ্যায় ঈশ^রদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
office@ukantho.com