সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

১৫ বছর পালিয়ে বেড়িয়েও শেষ রক্ষা হয়নি: ছোট ভাইয়ের পাশেই কবর হলো ইউনুচ আলীর

উচ্চকন্ঠ   05-Jun-2025   58

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দিন ধরে জীবন-মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আওয়ামী বিরোধী এক লড়াকু বীরযোদ্ধা। ৪ জুন রাতে হাজারো নারী পুরুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে একই ঘটনায় নিহত ছোট ভাই মহব্বত আলীর কবরের পাশেই শায়িত হলেন এ বীরযোদ্ধা ইউনুস আলী। যুবলীগ ক্যাডার ও নয়া বিএনপি ঘ্যানা বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হলেন আপন দুই ভাই। জানাযায়, গত ১ জুন সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাল ইউনিয়ন বিএনপির নজরুল মোল্যা গ্রুপ ও মাহফুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে ঘ্যানা বাহিনীর এলোপাতাড়ি বোমা বর্ষণ ও আগ্নেয়াস্ত্রের মুখে নজরুল মোল্লা গ্রুপ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নজরুল মোল্লা গ্রুপের ৫ জন গুরুতরভাবে আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মহব্বতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনুচ আলীসহ অন্যদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। ঐদিনই চিকিৎসাধীন অবস্থায় মহব্বত মারা যায়। সংঘর্ষের ৪ দিন পর ৪ জুন ভোরে মারা যান ইউনুচ আলী। আপন দুই ভাই খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাজার হাজার নারী পুরুষ ইউনুচ আলীর লাশ দেখতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকাবাসী জানান, ইউনুচ আলী আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৫ বছর অসংখ্য মিথ্যা মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়িয়েছেন। কখনও লেবার, কখনওবা কামলা খেটেছেন। সর্বশেষ বিদেশে পাড়ি জমিয়ে জীবন রক্ষা করেছেন । গত ৫ আগষ্টের পর দেশে ফিরে এলেও ভাগ্যের কি নির্মম পরিহাস! আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে বার বার বেঁচে গেলেও নিজ দলের একজন মনোনয়ন প্রত্যাশী নেতার ছত্রছায়ায় লালিত পালিত হয়ে সেই খুনি বর্তমানে নয়া বিএনপি ঘ্যানা বাহিনীর হাতেই তার প্রাণ প্রদীপ নিভে গেলো। বিএনপির নিবেদিত প্রাণ দুই ভাইয়ের নিজ দলের(!) হাতে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

office@ukantho.com


Photo

এই সময়ে হাসিনার ভাষণের সিদ্ধান্তই উসকানিমূলক: ফরহাদ মজহার

এফএনএস: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিক্ষব্ধ...

Photo

শৈলকুপায় মৎস ঘেরে ফের ডাকাতের আত্রমণ, এলাকাজুড়ে আতঙ্ক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একটি মৎস ঘেরে ফের ডাকাতের আক্রমণের...

Photo

রংপুরে ৪ খুন: আসামিদের শরীরে মাদকের আলামত মেলেনি

এফএনএস: রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ...

Photo

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদরা জাতীয় বীর, আছে আইনি সুরক্ষার কথা

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত