প্রিয় ঝিনাইদহ
শৈলকুপায় আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ: এক আবেগঘন মুহূর্ত
উচ্চকন্ঠ 01-Mar-2026 53
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মস্থান শৈলকুপায় পা রেখেছেন। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
তবে রাজনৈতিক ডামাডোলের মাঝেও সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্যটি ফুটে ওঠে মন্ত্রীর নিজ বাসভবনে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর গর্ভধারিণী মা।মায়ের স্নেহে সিক্ত মন্ত্রী।
শৈলকুপায় পৌঁছানোর পর মন্ত্রী সরাসরি তাঁর মায়ের দোয়া নিতে যান। এ সময় জনসেবার গুরুদায়িত্ব কাঁধে নেওয়া সন্তানকে কাছে টেনে নেন মা। মায়ের সেই চিরচেনা স্নেহ আর মমতায় সিক্ত হন আইনমন্ত্রী। উপস্থিত জনতা ও দলীয় নেতা-কর্মীদের মাঝে এই দৃশ্য এক অনন্য মানবিক আবহের সৃষ্টি করে।
মন্ত্রীর আগমন উপলক্ষে শৈলকুপা ও ঝিনাইদহের বিভিন্ন মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করা হয়। হাজার হাজার সাধারণ মানুষ ও নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মায়ের দোয়া নিয়ে মন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, এই সম্মান শৈলকুপাবাসীর। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর সর্বোচ্চ ত্যাগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
office@ukantho.com